রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ভারতের মেঘালয়

  |   সোমবার, ০২ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   130 বার পঠিত

ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ভারতের মেঘালয়

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সুপারভাইজার জহিরুল ইসলাম বলেন, ‘৬টা ৪৫ মিনিটে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর উৎপত্তিস্থল ভারতের আসাম। এটি মৃদু ভূমিকম্প।’

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ৫ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে ৩ কিলোমিটার দূরে।

বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনে ভূমিকম্পের প্রভাব পড়তে পারে। তবে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত সেপ্টেম্বর মাসে তিনবার দেশে ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে ১৭ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে টাঙ্গাইলে।

এর আগে ১১ সেপ্টেম্বর সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারত–মিয়ানমার সীমান্ত। এ ছাড়া ৯ সেপ্টেম্বর আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের কাছাড় এলাকা।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১:২৪ পিএম | সোমবার, ০২ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।