ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

টেন্ডারবাজি চাঁদাবাজি সন্ত্রাস করার জন্য আন্দোলন হয়নি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   250 বার পঠিত

টেন্ডারবাজি চাঁদাবাজি সন্ত্রাস করার জন্য আন্দোলন হয়নি

সব প্রকার অন্যায় থেকে দূরে থাকার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, ‘টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাস করার জন্য ছাত্র-জনতা আন্দোলন করেনি। কাজেই, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়ানো যাবে না।’

বৃহস্পতিবার বিকালে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী নগরীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে এই সভার আয়োজন করা হয়।

দলে এখন কোকিল বেড়ে গেছে মন্তব্য করে এসএম জিলানী সমাবেশে বলেন, ‘সময়ের কোকিল অনেকে হয়েছেন। আজ তারা মাঠ ভরে ফেলছে। কিন্তু ওই লোকগুলোকে ৫ আগস্টের আগে আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি। এদের বের করে দেওয়া হবে না। কিন্তু প্রতিজনের আমলনামা দেখা হবে।’

জিলানী বলেন, ‘দল করতে গিয়ে যারা পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ভয়ানক নির্যাতনের শিকার হয়েছেন-রাতে লেবারদের সঙ্গে মাঠে কিংবা ধানের খেতে শুয়ে থেকেছেন; যারা মামলা, হামলা ও অমানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন; তাদেরকে নেতৃত্ব দেওয়া হবে।’

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেকের সভাপতিত্বে এবং সদস্য সচিব আসাদুজ্জামান জনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসাইন, সমাজসেবা সম্পাদক মামুন হাশেমি দীপু ও সদস্য আমান উল্লাহ আমান।

সমাবেশে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, জেলার আহ্বায়ক মাসুদুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:২০ এএম | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।