ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জাফলংয়ে পাথর লুটের ঘটনায় মামলা, আসামি ১৫০

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   309 বার পঠিত

জাফলংয়ে পাথর লুটের ঘটনায় মামলা, আসামি ১৫০

সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) জাফলং থেকে পাথর লুটের ঘটনায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে খনি ও খনিজ সম্পদ আইনে মামলা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে উপজেলা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে এ মামলা করেন। গোয়াইনঘাট থানার ওসি সরকার মো. তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে- কতিপয় দুষ্কৃতকারী ৭, ৮ ও ৯ আগস্ট জাফলং গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধভাবে জাফলং জিরো পয়েন্ট থেকে টানা তিন দিনে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর লুট করেছে; যার বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। তদন্ত সাপেক্ষে শনাক্ত করে পাথর লুটে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন থানার ওসি সরকার মো. তোফায়েল আহমদ।

 

 

ওসি তোফায়েল আহমদ জানান, গত বছরের ৫ আগস্টের পরে যারা পাথর লুট করেছিল তাদের বিরুদ্ধে আগেই মামলা হয়েছে।

Facebook Comments Box

Posted ২:১০ পিএম | মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।