বিশ্ব ডেস্ক | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 102 বার পঠিত

জাপানের নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। ফলাফল সামনে আসার পরপরই সোমবার সকালে দেশটির শেয়ার বাজারে রেকর্ড উত্থান লক্ষ্য করা গেছে।
রোববারের নির্বাচনে পার্লামেন্টের ৪৬৫ আসনের মধ্যে এলডিপি এককভাবে ৩১৬টিতে জয় নিশ্চিত করেছে। ১৯৪৭ সালে বর্তমান সংসদীয় কাঠামো প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম কোনো দল এককভাবে নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল।
এলডিপির জোটসঙ্গী জাপান ইনোভেশন পার্টিও ৩৬টি আসনে জিতেছে। ফলে তাদের যৌথ আসন সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২-তে। স্থবির অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় সংকট চ্যালেঞ্জের মুখে থাকা তাকাইচির জন্য এই জয় সফল বাজি হিসেবে প্রমাণ হলো।
সোমবার দিনের শুরুর দিকের লেনদেনে নিক্কেই সূচক ৫ শতাংশের বেশি বৃদ্ধি পায়। প্রথমবারের মতো সাময়িকভাবে ৫৭ হাজার পয়েন্টের ঘর অতিক্রম করে। এলডিপির এই জয় বিরোধী দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা ছাড়াই তাকাইচিকে ব্যবসাবান্ধব নীতি এগিয়ে নিতে সহায়তা করবে। নির্বাচনের দিন তাকাইচি সাংবাদিকদের বলেন, তিনি একটি দায়িত্বশীল আর্থিক নীতি অনুসরণ করবেন। মন্ত্রীসভায় কোনো রদবদল করবেন না।
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গত অক্টোবরে দায়িত্ব নেন তাকাইচি। এরপর তিনি আগাম নির্বাচন আয়োজনের ঘোষণা দেন। বাজার বিশ্লেষকদের মতে, তাকাইচি এখন তাঁর আর্থিক নীতি বাস্তবায়ন করলে জাপানের অর্থনীতি আরও শক্তিশালী হতে পারে।
Posted ৬:৫৭ পিএম | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।