ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জলসীমা অতিক্রম করায় ১৯ ফিশিং বোটসহ ১২২ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   233 বার পঠিত

জলসীমা অতিক্রম করায় ১৯ ফিশিং বোটসহ ১২২ জেলে আটক

আইন অমান্য করে মিয়ানমার জলসীমায় মাছ ধরার সময় ১৯ ফিশিং বোটসহ ১২২ বাংলাদেশি ও রোহিঙ্গা জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকা থেকে বেশকিছু বাংলাদেশি ফিশিং বোট মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্য রেখা অতিক্রম করেছে। তারা মিয়ানমারের ভেতরে মাছ ধরছে- এমন তথ্যের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক শুক্রবার বিকালে নাইক্ষ্যংদ্বীয়া নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার জলসীমায় অবস্থানরত ১৯টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২২ জন (বাংলাদেশি- ২৯ জন ও রোহিঙ্গা- ৯৩ জন) জেলেকে আটক করা হয়।

তিনি জানান, আটক জেলে ও জব্দ বোটের বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ৬:০৯ পিএম | শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।