ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

চারদিনে আওয়ামী লীগের ৩৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি

  |   মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   162 বার পঠিত

চারদিনে আওয়ামী লীগের ৩৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি

গত চারদিনে দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগের তিন হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এতে দলটির মোট আয় হয়েছে মোট ১৬ কোটি ৮১ লাখ টাকা। মঙ্গলবার (২১ নভেম্বর) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়। আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। আজ মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষদিন ছিল।

বিভাগ অনুযায়ী মোট ফরম সংগ্রহের পরিমাণ নিয়ে বিপ্লব বড়ুয়া জানান, ঢাকা থেকে ৭৩০টি, চট্টগ্রাম থেকে ৬৫৯টি, রাজশাহী থেকে ৪০৯টি, খুলনা থেকে ৪১৬টি, রংপুর থেকে ৩০২টি, ময়মনসিংহ থেকে ২৯৫টি, সিলেট থেকে ১৭২টি, বরিশাল থেকে ২৫৮টি ফরম সংগ্রহ করা হয়। এছাড়া অনলাইন আবেদন পড়ে মোট ১২১ টি।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ক্ষমতাসীন দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথমে ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।

Facebook Comments Box

Posted ১:৪৩ পিএম | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।