ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   237 বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। ফলে রহনপুর থেকে রাজশাহী সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় আমনুরা স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

 

রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি খুলনার দিক থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়া প্নান্টে আসছিল। এই ট্রেনের মোট ২৭টি তেলবাহী ওয়াগন ছিল। ইঞ্জিনের সাতটা ওয়াগনের পর পাঁচটি লাইনচ্যুত হয়েছে। এরফলে রহনপুর থেকে রাজশাহী সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে আমনুরা স্টেশনের মাস্টার হাসিবুল হাসান জানান, আমনুরা স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার আগে তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, এরই মধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে আসছে। রাত ১০টা থেকে ১১টার মধ্যে ট্রেনটি এসে পৌঁছালে উদ্ধার কার্যক্রম শুরু হবে। আশা করা যায় রাতের মধ্যেই বগিচ্যুত লাইন উদ্ধার করা সম্ভব হবে এবং সকাল থেকে ট্রেন চলাচলা স্বাভাবিক হবে।

তিনি বলেন, লাইনচ্যুত হওয়ায় রহনপুর থেকে ইশ্বরদীগামী কমিউটার ট্রেনটি যেতে পারেনি। এছাড়া আর কোনো ট্রেনের সিডিউল বিপর্যয় হয়নি।

এদিকে রহনপুর রেল স্টেশন মাষ্টার মামুনুর রশিদ জানান, আমনুরায় তেলবাহী ট্রেনের লাইন বগিচ্যুত হওয়ায় রহনপুর থেকে ইশ্বরদীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি কমিউটার ট্রেন ও সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পূর্নভবা এক্সপ্রেস ট্রেন দুটি গন্তব্যে যেতে পারেনি। এর মধ্যে কমিউটার ট্রেনটি আমনুরায় এবং পূর্নভবা ট্রেনটি রহনপুরে আটকে আছে।

তবে রহনপুর থেকে- রাজশাহী ট্রেন চলাচলা বন্ধ থাকলেও, চাঁপাইনবাবগঞ্জ- থেকে রাজশাহী এবং সারাদেশের  সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানান আমনুরা স্টেশন মাস্টার হাসিবুল হাসান।

Facebook Comments Box

Posted ৩:৩৯ পিএম | সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।