ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

চট্টগ্রাম সমিতি কানাডার ইফতার ও দোয়া মাহফিল

  |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   139 বার পঠিত

চট্টগ্রাম সমিতি কানাডার ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম সমিতি কানাডা গত ৮ই এপ্রিল, শনিবার এক ইফতা ও দোয়া মাহফিল আয়োজন করে। টরন্টো শহরের ৩১১৪ ডেনফোর্থ এভিনিউস্হিত বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে ছিল ব্যাপক উপস্থিতি। ইফতার পূর্বে ইফতার মাহফিল আয়োজনের ব্যাপার নিয়ে সংগঠনের সভাপতি মঞ্জুর চৌধুরী ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বক্তব্য রাখেন। তারা উপস্থিত সকলকে এই ইফতার মাহফিলে যোগদান করার জন্য ধন্যবাদ জানান। উপস্থিত সকলকে নিয়ে দোয়া পাঠান্তরে মোনাজাত করেন মসজিদের ইমাম সাহেব।

নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি সুস্বাদু বিভিন্ন উপাদান ও তেহারী সম্বলিত ইফতার বক্স প্রস্তুতি ও বণ্টনে সমিতির সদস্য ও মসজিদ কমিটির স্বেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতা করেন। সকলে আন্তরিক প্রচেষ্টায় প্রায় ৬ শতাধিক রোজদারীর এই বিশাল আয়োজন সুষ্ঠভাবে সম্পন্ন হয়। বিশেষ করে সমিতির সদস্য ও মসজিদ কমিটির সভাপতি মোঃ শাহজানের সর্বাত্মক সহযোগিতা প্রণিধানযোগ্য।

সার্বক্ষণিক সহযোগিতায় ছিলেন সমিতির সহ-সভাপতিবৃন্দ এমদাদ হোসেন চৌধুরী, কাজী ওসমান, কোষাধ্যক্ষ মাহাবুবুল ইসলাম চৌধুরী সাইফুল, যুগ্ম-সম্পাদক হাসান তারেক, সাংগঠনিক সম্পাদক শেখ জসিম উদ্দিন, সদস্যবৃন্দ শাহ আমানত উল্লাহ (রিন্টু) ও আব্দুর রহিম জসিম।

Facebook Comments Box

Posted ২:৫৩ এএম | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।