ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গ্যালারিতে শাকিরার গালে চুমু খাওয়া কিশোর কে

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ২৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

গ্যালারিতে শাকিরার গালে চুমু খাওয়া কিশোর কে

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ চলাকালে গ্যালারির একটি দৃশ্য ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো ঝড় তোলে। দৃশ্যটি ডালাস স্টেডিয়ামের লাক্সারি বক্সে বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার গালে এক কিশোরের চুম্বনের। তবে দ্রুতই সেই রহস্যের জট খোলে। একাধিক সংবাদ সংস্থা নিশ্চিত করে, শাকিরার গালে চুমু খাওয়া কিশোর আর কেউ নন; তার ১৩ বছরের ছেলে মিলান।

সেদিন ম্যাচ চলাকালে কলম্বিয়ান সুপারস্টার শাকিরার দিকে যখন টেলিভিশনের ক্যামেরা তাক করা হয়, তখন দর্শকরা দেখতে পান- বাম পাশে বসে থাকা একজন তার গালের কাছে ঝুঁকে এসে চুম্বন করছেন। ক্যামেরার অ্যাঙ্গেল এবং ওই ব্যক্তির মুখ কিছুটা অস্পষ্ট থাকার কারণে ঘটনাটি প্রাথমিকভাবে সামাজিকমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

লাইভ সম্প্রচারের কয়েক মিনিটের মধ্যে এই ঘটনার ক্লিপ এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়ে। ওই ব্যক্তি আসলে কে- তা নিয়ে ভক্তরা প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন। একটি ভিডিওর নিচে এক ভক্ত প্রশ্ন তোলেন, ‘শাকিরা কি ঠিক আছেন’। অন্য একজন লিখেন, ‘শাকিরাকে জোর করে চুম্বন করার চেষ্টা করা এই লোকটি কে?’

তবে শাকিরা ভক্তদের এই উদ্বেগ যতদ্রুত ছড়িয়ে পড়ে, ঠিক তত দ্রুতই উধাও হয়ে যায়। দ্য ডেইলি মেইল পরে নিশ্চিত করে, ‘রহস্যময়’ ওই ব্যক্তি আসলে অন্য কেউ নন, তিনি শাকিরার বড় ছেলে ১৩ বছর বয়সী মিলান। সাদা বেসবল ক্যাপ ও কালো পোলো শার্ট পরা এই কিশোর ক্যামেরার দৃষ্টি থেকে আংশিক আড়ালে থাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়।

ভক্তরা যখন বুঝতে পারেন, সেটি মা-ছেলের স্নেহপূর্ণ মুহূর্ত ছিল, তখন পুরো প্রেক্ষাপট বদলে যায়। তখন সামাজিকমাধ্যমে এক ভক্ত লিখেন, ‘কী চমৎকার একটি পারিবারিক মুহূর্ত!’ অন্য একজন যোগ করেন, ‘শাকিরা তার দুই কলিজার টুকরোর সঙ্গে ভালোবাসায় জড়িয়ে আছেন।’

শাকিরা সেদিন দুই ছেলে মিলান ও শাশাকে সঙ্গে নিয়ে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ উপভোগ করেন। সাবেক স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকে তার এই দুই সন্তানের বাবা। শাকিরা-পিকে ১১ বছর সংসার করার পর ২০২২ সালে আলাদা হয়ে যান। পরে সন্তানদের দায়িত্ব পান শাকিরা। দুই ছেলেকে নিয়ে এখন মিয়ামিতে থাকেন শাকিরা।

বিশ্বকাপ ফুটবলের সঙ্গে শাকিরার সংযোগ অত্যন্ত গভীর। ২০১০ সালে বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘ওয়াকা ওয়াকা’-এর মিউজিক ভিডিও চিত্রায়নের সময় পিকের সঙ্গে তার প্রথম পরিচয়। তখন থেকে ফুটবলের অন্যতম সেরা মিউজিক্যাল অ্যাম্বাসেডর শাকিরা। টেক্সাসে পৌঁছানোর আগে, মেক্সিকো সিটিতে ফিফার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অফিসিয়াল অ্যান্থেম ‘দাই দাই’ পরিবেশন করেন শাকিরা।

Facebook Comments Box

Posted ৫:০৬ এএম | বুধবার, ২৪ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।