ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গৃহবধূ হত্যায় দেবরের মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   273 বার পঠিত

গৃহবধূ হত্যায় দেবরের মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ির যাবজ্জীবন

চাঁদপুরের হাইমচরে গৃহবধূ ফাতেমাকে (২৫) শ্বাসরোধ করে হত্যার দায়ে দেবর রিপন গাজীকে মৃত্যুদণ্ড এবং শ্বশুর সিরাজুল ইসলাম ও শাশুড়ি শাহানারা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকালে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিরুল ইসলাম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা সবাই হাইমচর উপজেলার পশ্চিম ভিঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা।

নিহত ফাতেমা প্রবাসী ফারুক গাজীর স্ত্রী এবং নারায়ণগঞ্জ জেলার গোলাকান্দাই এলাকার মৃত জামাল উদ্দিন খানের মেয়ে।

জানা যায়, ২০০৯ সালের ১৫ অক্টোবর রাত ১০টার দিকে পারিবারিক কলহের জেরে শাশুড়ি শাহানারার সঙ্গে কথা কাটাকাটি হয় ফাতেমার। একপর্যায়ে তার গলা চেপে ধরেন শ্বশুর সিরাজুল ইসলাম। এ সময় গৃহবধূর পেটে লাথি মারেন দেবর রিপন গাজী। এতে ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয়। পরে লাশ গুম করার উদ্দেশ্যে বাড়ির পুকুরে লুকিয়ে রাখেন তারা।

পরদিন সকালে বাড়ির লোকজন পুকুরে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতালে পাঠায় পুলিশ।

এ ঘটনায় ওই বছরের ১৬ অক্টোবর গৃহবধূর ভাই ইউসুফ খান বাদী হয়ে হাইমচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় পূর্বেকার হাইমচর থানার পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ তদন্ত শেষে ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউর (এপিপি) শামছুল ইসলাম মন্টু বলেন, মামলাটি ১৬ বছর চলমান অবস্থায় ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। আসামিরা অপরাধ স্বীকার করায় এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় দেন।

আসামিপক্ষে আইনজীবী ছিলেন জহিরুল ইসলাম ও জুয়েল রানী শীল।

Facebook Comments Box

Posted ২:৩৩ পিএম | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।