| বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 170 বার পঠিত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির একটি বাইকার বারে বন্দুক হামলায় বন্দুকধারীসহ চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ছয়জন।
বুধবার (২৩ আগস্ট) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় শেরিফ অফিস।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক পোস্টে অরেঞ্জ কাউন্টি শেরিফ জানিয়েছে, ট্রাবুকো ক্যানিয়নের কুকস কর্নার বারের এ ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেসিএএল নিউজের বরাত দিয়ে তারা জানায়, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা বারে বন্দুক হামলা চালান এবং তাকে ডেপুটিরা গুলি করেছে।
অবশ্য স্থানীয় শেরিফ অফিস এ ঘটনার বিস্তারিত কোনো তথ্য জানায়নি।
Posted ৯:০৬ এএম | বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।