ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কুমেকে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   282 বার পঠিত

কুমেকে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

মিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুরে হাসপাতাল ফটকে এ মানববন্ধন করা হয়।

এতে কুমিল্লা বাঁচাও মঞ্চের নেতারা অভিযোগ করেন, হাসপাতালের পরিচালক দীর্ঘদিন যাবত নানা ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত। সরকারি এমআরআই ও সিটি স্ক্যান মেশিন ২০২৪ সালের নভেম্বর থেকে অচল থাকলেও তা মেরামতে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। বরং দালালচক্রের মাধ্যমে রোগীদের প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে পরিচালক আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

বক্তারা বলেন, হাসপাতালের অনেক যন্ত্রপাতি কৃত্রিমভাবে নষ্ট দেখিয়ে কমিশনের বিনিময়ে রোগীদের বেসরকারি মেডিকেলে রেফার করা হয়। একই সঙ্গে ২০২৪-২৫ অর্থবছরে টেন্ডারের মাধ্যমে ওষুধ, যন্ত্রপাতি, আউটসোর্সিং জনবল নিয়োগে ব্যাপক দুর্নীতি সংঘটিত হয়েছে। সরকার নির্ধারিত মেয়াদ শেষে ন্যায্য মূল্যের ওষুধের দোকান বন্ধ হওয়ার কথা থাকলেও এখনও তা মোটা অংকের ঘুসের বিনিময়ে চালু রয়েছে।

বক্তারা অভিযোগ করেন, এ হাসপাতালেই অ্যাম্বুলেন্স না পেয়ে অবহেলিত হয়েছেন লাকসামের বীর মুক্তিযোদ্ধা দয়াল আব্দুল খালেক। এছাড়া মহানগর বিএনপি নেতা মো. বিল্লাল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকাকালে চার দিনেও কোনো চিকিৎসক তার খোঁজ নেননি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আখতার হুসাইন, সদস্য সচিব ওমর ফারুক চৌধুরীর, বৃহত্তর সদর দক্ষিণ উপজেলা ঐক্য পরিষদের সভাপতি ইসমাইল হোসেন মজুমদার, কুমিল্লা বাঁচাও মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোতালেব মজুমদার, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট লাভলী আক্তার, কুমিল্লা দক্ষিণের সভাপতি ইউসুফ আলী মীর পিন্টুসহ কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ উপজেলা, লালমাই উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

Facebook Comments Box

Posted ৫:২৮ পিএম | সোমবার, ২৩ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।