| মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 145 বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কাল বুধবার থেকে শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল সিলেটে হজরত শাহজালাল (র.) ও শাহপরানের (র.) মাজার জিয়ারত ও জনসভার মাধ্যমে শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
সফরসূচি অনুযায়ী, বুধবার সকালে বিমানে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন শেখ হাসিনা। সেখানে পৌঁছেই তিনি দুই সুফিসাধকের মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারতের পর বিকেলে নগরের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।
পরদিন ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নির্বাচনী সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। বেলা তিনটায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চ্যুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো, আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, জাতির পিতার কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা ও হৃদয়ের সকল ভালোবাসা দিয়ে বরণ করে নিতে সিলেট প্রস্তুত হয়েছে। সিলেটের উন্নয়নে তার অসামান্য অবদানের জন্য আমরা তার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। সিলেটবাসী আসন্ন নির্বাচনে এর প্রতিদান দেবেন বলে তিনি প্রত্যাশা ব্যাক্ত করেন।
Posted ১২:৩২ পিএম | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।