| মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 166 বার পঠিত

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ এক দফা দাবিতে আগামীকাল বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।
আজ একদিনের সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি শেষ হয়েছে।
মঙ্গলবার বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, পরবর্তী কর্মসূচি বুধবার ঘোষণা করা হবে।
রিজভী বলেন, বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন।
গত ২৯ অক্টোবর থেকে বিএনপি-জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলোর ডাকা দফায় অবরোধ-হরতাল চলছে।
এ নিয়ে গত ৫০ দিনে তিন দফায় চার দিন হরতাল এবং এগারো দফায় ২৩ দিন অবরোধ করেছে বিএনপি ও সমমনা দলগুলো।
Posted ১২:৪২ পিএম | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।