ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কার উলটে ফাটল ওয়াসার পাইপ, পানিতে সয়লাব চট্টগ্রাম-কাপ্তাই

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   252 বার পঠিত

কার উলটে ফাটল ওয়াসার পাইপ, পানিতে সয়লাব চট্টগ্রাম-কাপ্তাই

ঘড়ির কাঁটায় তখন ভোর সাড়ে ৬টা। এ সময় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার উলটে ওয়াসার পাইপের ওপর পড়ে। এতে পাইপ লাইনটি ক্ষতিগ্রস্ত হয়ে ফেটে পানিতে তলিয়ে যায় সড়ক, আশপাশের অলিগলি, দোকানপাট ও মার্কেট।

শনিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম-কাপ্তাই সড়কের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মদনা ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আশরাফ উদ্দিন খান। তিনি জানান, ঘটনাস্থল থেকে কারটি (চট্টমেট্রো-গ ১২-২৩২০) জব্দ করা হয়েছে। 

পাইপ লাইনটি ফেটে যাওয়ায় ওই সড়ক ব্যবহারকারী হাজার হাজার পথচারী ও স্থানীয় জনসাধারণসহ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। পাশাপাশি যান চলাচলে বিঘ্ন ঘটে বলে উপজেলা শিকারপুর ইউনিয়নের মোহাম্মদ লোকমান হাকিম জানান।

তিনি জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর থেকে ওয়াসার একটি পাইপ হাটহাজারী উপজেলাধীন চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নজুমিয়ার হাট শেখ মার্কেটের সামনে দিয়ে বন্দরনগরীর দিকে গেছে। শনিবার ভোরে প্রাইভেটকারটি উলটে ওয়াসার পাইপের উপর পড়ে। এতে পাইপটি ফেটে তীব্র গতিতে পানি বের হতে থাকে। এ সময় পানির উচ্চতা প্রায় ১০-১৫ ফুটেরও বেশি দাঁড়ায়। পানি বিদ্যুৎ লাইনের ওপর পড়ার কারণে স্থানীয়রা সংযোগ বন্ধ করতে বিদ্যুৎ অফিসকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। ফলে উপজেলার শিকারপুর ও বুড়িশ্বর ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এর মধ্যে সকাল ৯টার দিকে ওয়াসা কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে ফেটে ক্ষতিগ্রস্ত হওয়া পাইপটি মেরামতপূর্বক পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।

Facebook Comments Box

Posted ১:৫১ পিএম | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।