ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এডিস মশার প্রজননস্থল ও লার্ভা পাওয়া গেলে দণ্ড

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   383 বার পঠিত

এডিস মশার প্রজননস্থল ও লার্ভা পাওয়া গেলে দণ্ড

চট্টগ্রাম নগরীর বাসা-বাড়িতে এডিস মশার প্রজননস্থল ও লার্ভা পাওয়া গেলে জেল-জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার দুপুরে নগরীর টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলার প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে মেয়র এ হুঁশিয়ারি দেন।

চসিক ম্যাজিস্ট্রেটরা ইতোমধ্যে এ নিয়ে অভিযান শুরু করেছেন বলে জানিয়েছেন মেয়র শাহাদাত হোসেন।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা শুধু জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েই থেমে নেই। লিফলেট বিতরণ, মাইকিং, ব্যানার-ফেস্টুনের পাশাপাশি ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান শুরু করেছি। যেখানেই এডিস মশার প্রজননস্থল ও লার্ভা পাওয়া যাচ্ছে, সেখানে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটা নিয়মিত চলবে।

মেয়র বলেন, অর্থদণ্ড ও কারাদণ্ডও হতে পারে। ডেঙ্গু রোগীদের জন্য ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করেছি। এসব হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে। ১০টি শয্যা রাখা হয়েছে।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, বর্ষার সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ে। বিশেষ করে বৃষ্টিতে জমে থাকা পানিতে এডিস মশা জন্ম নেয় বেশি। বাসাবাড়িতে জমে থাকা পানিও এডিস মশার প্রজননস্থল হয়ে ওঠে। এ সময় আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। প্রতিটি বাসায় যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

Facebook Comments Box

Posted ৬:১৫ পিএম | রবিবার, ২৯ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।