ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদের বাংলা নববর্ষ উদযাপন

  |   মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   132 বার পঠিত

উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদের বাংলা নববর্ষ উদযাপন

‘রুখে দাও ষড়যন্ত্র, ভেঙ্গে দাও দানবের বিষদাঁত’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ, টরেন্টোর ডেনফোর্থে আয়োজন করে প্রতিবাদী বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান।

একইসঙ্গে বাংলা নববর্ষ ১৪৩০ সালকে বরণ করে নেওয়া হয় বাঙালির ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে। ঢাকের তালে নেচে গেয়ে বাঙালির চিরাচরিত পোশাকে সজ্জিত হয়ে টরেন্টোর বাঙালি কমিউনিটির কয়েকশ মানুষ এ শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রাটি ডেনফোর্থ অ্যাভিনিউয়ের মেট্রো পার্কিং এলাকা থেকে শুরু হয়ে নানা সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শুরুর আগে এক প্রতিবাদী সমাবেশে উদীচী এবং কমিউনিটির অন্য নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বাংলা সংস্কৃতির প্রধানতম অনুষ্ঠান বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে মৌলবাদী যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা রুখতে সব প্রগতিশীল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রতিবাদী সমাবেশ পরিচালনা করেন উদীচী কানাডার সাধারণ সম্পাদক মিনারা বেগম। প্রতিবাদী সমাবেশ ও মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য উদীচী কানাডার সভাপতি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box

Posted ১:৪৮ এএম | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।