বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাতে পারে রাশিয়া: পুতিন

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২১ জুন ২০২৪   |   প্রিন্ট   |   220 বার পঠিত

উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাতে পারে রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাতে পারে রাশিয়া। মূূলত ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র পাঠানোর প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেবে মস্কো।

উত্তর কোরিয়া সফর শেষে ভিয়েতনাম গেছেন পুতিন। বৃহস্পতিবার (২০ জুন) সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। উত্তর কোরিয়া সফরের সময় কিম জং উনের সঙ্গে পুতিন একটি প্রতিরক্ষা চুক্তি করেছেন।

এর আগে চলতি বছরের শুরুতেও পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমাদের শত্রুদের অস্ত্র দিতে পারে রাশিয়া। কারণ তারা ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র দিচ্ছে।

এবার উত্তর কোরিয়া সফরে গিয়ে বিশ্বজুড়ে নতুন করে হইচই ফেলে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা বিশ্লেষণ।

বুধবার (১৯ জুন) সকালের উত্তর কোরিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন কিম জং উন। পরে সেখানে পুতিনকে স্বাগত জানান কিম।

২৪ বছরের মধ্যে উত্তর কোরিয়ায় এটাই পুতিনের প্রথম সফর। ইউক্রেনে হামলার পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক আরও জোরালো হয়েছে। কারণ দুই দেশই পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়ছে।

 

Facebook Comments Box

Posted ৫:৪৭ এএম | শুক্রবার, ২১ জুন ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।