ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ইরানের কাছে ২০টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

ইরানের কাছে ২০টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ

ইরানের সঙ্গে সরাসরি আলোচনা না চললেও মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে ২০টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকমের তথ্য অনুযায়ী, সমুদ্রপথে ইরানগামী বাণিজ্যিক জাহাজের ওপর নজরদারি ও অবরোধ জোরদারের পর অন্তত ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। এ ছাড়া দুটি জাহাজকে নিষ্ক্রিয় এবং আরও দুটি জাহাজে সরাসরি অভিযান চালানো হয়েছে।

বিশ্বের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথটি বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস রসসহ কয়েকটি যুদ্ধজাহাজ সেখানে ইরানগামী বাণিজ্যিক চলাচলের ওপর কঠোর নজরদারি করছে।

এদিকে ওমানের মধ্যস্থতায় নৌ চলাচলের জন্য নতুন একটি রুট নির্ধারণে সম্ভাব্য সমঝোতার কাছাকাছি পৌঁছানোর কথা জানিয়েছে তেহরান। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের শর্ত পূরণ না করা পর্যন্ত কৌশলগত জলপথটি উন্মুক্ত করা হবে না।

ইরানের দাবির মধ্যে রয়েছে মার্কিন হামলায় হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সামরিক হুমকি বন্ধ করা।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না; মধ্যস্থতাকারীদের মাধ্যমে কেবল বার্তা বিনিময় চলছে। জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তি ওয়াশিংটন লঙ্ঘন করেছে অভিযোগ করে সরাসরি বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে ধীরে এগোচ্ছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

Posted ১২:৫০ পিএম | সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।