ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে ২০ লাখ রিয়াল

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে ২০ লাখ রিয়াল

যুদ্ধ, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও নতুন মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় ইরানের মুদ্রা রিয়ালের দরপতন অব্যাহত রয়েছে। রবিবার খোলাবাজারে ডলারের বিপরীতে রিয়ালের দাম ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে ১ ডলারের বিনিময়ে মিলছে প্রায় ২০ লাখ রিয়াল।

সপ্তাহের শুরুতে খোলাবাজারে ১ ডলারের দাম ছিল প্রায় ১৮ লাখ ৬৫ হাজার রিয়াল। কয়েক দিনের ব্যবধানেই ডলারের বিপরীতে রিয়ালের এই বড় ধরনের দরপতন হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়া এবং নতুন করে অর্থনৈতিক চাপের আশঙ্কা এ সংকটকে আরও তীব্র করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ঘিরে উত্তেজনাও ইরানের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করছে।

রিয়ালের বর্তমান দরপতনের মাত্রা স্পষ্ট হয় অতীতের সঙ্গে তুলনা করলে। ১৯৭০-এর দশকের মাঝামাঝি, ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠার আগে, ১ ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মূল্য ছিল প্রায় ৭০ থেকে ৭৫ রিয়াল।

এদিকে মুদ্রার অবমূল্যায়নের প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় জনমনে অসন্তোষও বাড়ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি মুদ্রার চাহিদা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের আরও অর্থনৈতিক চাপের আশঙ্কা রিয়ালের দরপতনের অন্যতম কারণ। পাশাপাশি তেল রপ্তানি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রবেশাধিকার এবং আন্তর্জাতিক আর্থিক লেনদেন ঘিরে অনিশ্চয়তাও সংকটকে আরও গভীর করছে।

ফলে যুদ্ধ, নিষেধাজ্ঞা ও কূটনৈতিক অচলাবস্থার চাপে ইরানের মুদ্রাবাজারে অস্থিরতা ক্রমেই বাড়ছে।

সূত্র: গালফ নিউজ

Facebook Comments Box

Posted ৭:০০ এএম | সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।