রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ইরাকে ভয়াবহ বোমা হামলার ঘটনায় ৩ জনের ফাঁসি কার্যকর

  |   মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   113 বার পঠিত

ইরাকে ভয়াবহ বোমা হামলার ঘটনায় ৩ জনের ফাঁসি কার্যকর

ইরাকে একটি বোমা হামলার ঘটনায় জড়িত তিনজনকে ফাঁসি দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানির কার্যালয় থেকে জানানো হয়েছে, রবিবার ও সোমবারের (২৮ আগস্ট) কোনো এক সময় এ মৃত্যুদণ্ড কার্যকর হয়।

তবে সঠিক কখন এ সাজা কার্যকর হয়েছে তা জানা যায়নি। এর আগে বাগদাদ শহরে একটি গাড়িবোমা হামলায় জড়িত থাকায় আদালত তাদের মৃত্যুদণ্ডের সাজা প্রদান করেছিলেন।

এদিকে ইরাকের একটি সরকারি সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে আইএস (ইসলামিক স্টেট) সদস্য গাজওয়ান আল-জাওবাই ছিলেন।

২০১৬ সালের ৩ জুলাই বাগদাদের শিয়া অধ্যুষিত কাররাদা এলাকার এক শপিং সেন্টারের পাশে বিস্ফোরকভর্তি গাড়ি দিয়ে চালানো হামলায় ৩ শতাধিক প্রাণহানির ঘটনায় জাওবাইকেই মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত করা হয়। সে হামলায় আহত হয়েছিল আরও শতাধিক মানুষ।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, তাদের মৃত্যুদণ্ড কার্যকরের খবর বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারদের জানানো হয়েছে।

Facebook Comments Box
বিষয় :

Posted ৭:৫০ এএম | মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।