| শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 119 বার পঠিত

ইরাকে বোমা ও বন্দুক হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
আমরানিয়াহ শহরের কাছে স্থানীয় এক এমপির আত্মীয়দের লক্ষ্য করে দুটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এই সময় স্নাইপার দিয়েও তাঁদের উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়। হামলার কারণ এখনও জানা যায়নি।
হামলার পর আমরানিয়াহ শহরে কারফিউ জারি করা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
Posted ৮:১৫ এএম | শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।