ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আ.লীগ বাদে অন্য কেউ ক্ষমতায় আসলে উন্নয়ন এবং দেশ ধ্বংস হয়ে যাবে: প্রধানমন্ত্রী

  |   সোমবার, ১২ জুন ২০২৩   |   প্রিন্ট   |   127 বার পঠিত

আ.লীগ বাদে অন্য কেউ ক্ষমতায় আসলে উন্নয়ন এবং দেশ ধ্বংস হয়ে যাবে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ বাদে অন্য কেউ ক্ষমতায় আসলে উন্নয়ন এবং দেশ ধ্বংস হয়ে যাবে’ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশ বিরোধী, খুনি, মৌলবাদী চক্র, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

আজ সোমবার (১২  জুন) দুপুরে গণভবনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীদের এক সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়, জনগণের জীবন মান উন্নত হয়, সেটা আমরা প্রমাণ করেছি। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে এগিয়ে যাচ্ছে, বিদেশে বাংলাদেশের সম্মান মর্যাদা বেড়েছে। ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত যে পরিবর্তনটা দৃশ্যমান হয়েছে, আমরা ধারাবাহিকভাবে ক্ষমতা আছে বলেই এটা সম্ভব হয়েছে। আমরা মানুষের মন জয় করেই ক্ষমতায় এসেছি।’

আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘সরকার প্রতিটি জেলায় পরিকল্পিত উন্নয়ন করছে। আমাদের নেতাকর্মীদের ওপর ৭৫ থেকে ২০০৮ পর্যন্ত যে অন্যায় অত্যাচার হয়েছে, আমরা তার প্রতিশোধ নেইনি। আমরা অন্যায়ের জবাব দিচ্ছি উন্নয়ন করে। আজ গ্রামে দরিদ্র মানুষের সংখ্যা একেবারে নেই বললেই চলে।’

সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে না পারলে গত সাড়ে ১৪ বছরে যে উন্নয়ন হয়েছে তা ধ্বংস হয়ে যাবে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে, সেগুলো বেশি করে প্রচার করতে হবে। একইসঙ্গে উন্নয়ন যেন অব্যাহত থাকে এবং আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনা দরকার সেটাও মানুষের কাছে তুলে ধরতে হবে।’

আগামী জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূল পর্যায় পর্যন্ত দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত করতে হবে। দুঃসময়ের নেতাকর্মীরা যেন অবহেলিত না হয় সে বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে হবে। দলের দুঃসময়ে যেকোনো প্রয়োজনে তারাই পাশে থাকবে।’

বাংলাদেশকে নিয়ে নানা চক্রান্ত শুরু হয়ে গেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘অনেকেই চায় না আমাদের দেশটি এগিয়ে যাক। আমাদের নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে। যাদের উসকানিতে বিএনপি আজ লাফাচ্ছে, তারা কিন্তু তাদের ক্ষমতায় বসাবে না। তারা শুধু তাদেরকে ব্যবহার করবে।’

Facebook Comments Box

Posted ১:৩৬ পিএম | সোমবার, ১২ জুন ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।