ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আসিফ নজরুল হঠাৎ মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩১ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   245 বার পঠিত

আসিফ নজরুল হঠাৎ মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে

নরসিংদীর মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সারপ্রাইজ ভিজিটে আসেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (৩১ আগস্ট) হঠাৎ করেই তিনি সেখানে আসেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মোহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।

এই আকস্মিক পরিদর্শনের উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানটির কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ এবং প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের গুণগতমান মূল্যায়ন। তবে ড. আসিফ নজরুল সাংবাদিকদের কোনো ধরনের মন্তব্য দিতে রাজি হননি। তিনি বেলা ১১টায় আসেন এবং দ্রুততার সঙ্গে পরিদর্শন শেষ করে চলে যান।

প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন মোল্লা জানান, হঠাৎ এই পরিদর্শনে আমরা কিছুটা অবাক হলেও এটি আমাদের কাজের গুণগতমান উন্নয়নে উৎসাহ জোগাবে।

এদিকে উপদেষ্টার এই পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

Facebook Comments Box

Posted ৩:৫৫ পিএম | রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।