ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আশুলিয়ায় বিএনপি নেতা দুলালের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী 

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   284 বার পঠিত

আশুলিয়ায় বিএনপি নেতা দুলালের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী 

আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ আসাদুল্লাহ আহমেদ দুলালের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক দায়েরকৃত মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করে হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষায়-টি নিশ্চিত করেছেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ আসাদুল্লাহ আহমেদ দুলাল।

এসময় তিনি বলেন দীর্ঘদিন ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিগত সরকারের আমলে অনেক মিথ্যা ও গায়েবী মামলার শিকার হয়েছিলাম। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ভেবেছিলাম স্বস্তিতে থাকব। ঠিক ওই সময়ে মামলাটি দায়ের করেন কানাডা প্রবাসী মরিয়ম ইয়াসমিন নামে এক ব্যক্তি যাহাকে আমি কখনও দেখেনি তিনি তার মামলায় অভিযোগে বলেছেন আমার নির্দেশে নাকি ওই ব্যক্তির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। আমার কি টাকার এতই অভাব পড়েছে যে তার কাছে টাকা দাবি করেছি আপনারা তো সাংবাদিক সমাজের দর্পণ একটু খবর নি দেখেন আমি কি সত্যিই তার কাছে টাকা দাবি করেছি কিনা.? ।

এসময় তিনি আরো বলেন,আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পারিবারিকভাবে অর্থ-সম্পদের মালিক। দলের প্রয়োজনেও কখনও কারো কাছ থেকে চাঁদা অথবা অনুদান দাবি করিনি। অথচ আমার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে একটি মহল। দুলাল আরও  বলেন,ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে যারা রাজপথে ছিলেন না, তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ওই মহলের ইশারায় এ মিথ্যা মামলা করা হয়েছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ দেখাতে পারলে আর কখনো রাজনীতি করব না।

তিনি আরও বলেন যারা সমাজে অন্যায় করে,আমি তাদেরও সমর্থন করি না। অথচ একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা মামলা দিয়ে আমার সুনাম নষ্টের পায়তারা চালাচ্ছে। এটা শুধু আমার নয়,পুরো ধামসোনা ইউনিয়ন বিএনপির সম্মানহানি। আমি এ বিষয়ে আইনের আশ্রয় গ্রহণ করবো এবং মিথ্যা মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবো।

উক্ত বিষয়ে স্থানীয় একাধিক ব্যক্তিরা বলেন সম্প্রতিক ডাঃ আসাদুল্লাহ আহমেদ দুলাল স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার কারণে একটি চক্র নানা চক্রান্তের মাধ্যমে তার জনপ্রিয়তা নষ্ট করার পায়তারা করছে। ডাঃ দুলাল বিগত ১৭ বছর রাজনৈতিক কারণে বহু মামলা হামলার শিকার হয়েছেন। তিনি একজন সৎ নিষ্ঠাবান আদর্শ বান রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে লায়ন সংগঠন এর নেতৃত্বে ছিলেন। তিনি কখনো কোন রকম সন্ত্রাস চাঁদাবাজি সাথে জড়িত ছিল না। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাইছে একটি মহল।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেন,আসাদুল্লাহ আহমেদ দুলাল একজন সৎ,নীতিবান ও আদর্শিক রাজনীতিবিদ। তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে যারা হয়রানি করছে,তারা মূলত বিএনপির রাজনীতিকে দমন করার চেষ্টা করছে। নেতাকর্মীরা আরও জানান,যারা দুলালের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে যারা তাদের-কে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর অবস্থান নেওয়া হবে। এছাড়া আসাদুল্লাহ আহমেদ দুলাল দীর্ঘদিন ধরে ধামসোনা ইউনিয়নে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি তৃণমূল নেতাকর্মীদের মাঝে অত্যন্ত জনপ্রিয়। তার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ইউনিয়নের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই প্রতিবাদ সভা ও মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা।

Facebook Comments Box

Posted ৬:৪৪ পিএম | বুধবার, ২৩ জুলাই ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।