ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আগুন দিয়ে মানুষ হত্যার রাজনীতি প্রত্যাখ্যান করেছে জনগণ: প্রধানমন্ত্রী

  |   বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   138 বার পঠিত

আগুন দিয়ে মানুষ হত্যার রাজনীতি প্রত্যাখ্যান করেছে জনগণ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অগ্নি সন্ত্রাসীদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সাধারণ মানুষ ভোট চায়, উন্নয়ন চায়। তাই বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে তারা সাড়া দিচ্ছেন না।

বুধবার (২০ ডিসেম্বর) সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। হঠাৎ ঘটনা ঘটিয়ে ফেলে। যারা অগ্নিসন্ত্রাস করছে, তাদের ক্ষমা নেই।

বিএনপি-জামায়াতের আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, এটি কী ধরনের খেলা? একজন (তারেক রহমান) লন্ডন বসে হুমুক দেয়। আর দেশে কিছু চ্যালা আছে আগুন দেয়। মানুষ মেরে ভীতি সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জনগণ ভোট দিয়ে নৌকাকে নির্বাচিত করবেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

Facebook Comments Box

Posted ৮:১৪ এএম | বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।