ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আখাউড়া-লাকসাম রেলপথ ডাবল লাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  |   বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   129 বার পঠিত

আখাউড়া-লাকসাম রেলপথ ডাবল লাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার ডুয়েলগেজ রেলপথে ট্রেন চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২০ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেন চলাচল উদ্বোধন করেন তিনি।

এর মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথে নিরবচ্ছিন্নভাবে নতুন যুগের সূচনা হলো। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথে আর কোনো ট্রেনকে ক্রসিংয়ে পড়তে হবে না। কমে আসবে ট্রেনযাত্রার সময়ও।
উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশন প্রান্তে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম; আইনমন্ত্রী আনিসুল হক এবং রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

এ বিষয়ে প্রকল্পসংশ্লিষ্ট ঊর্ধ্বতন সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আবদুল্লাহ সাংবাদিকদের জানান, আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার ডুয়েলগেজদুই লেনের নির্মাণকাজ শেষ হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনের মাস্টার মো. শফিকুর রহমান জানান, সিঙ্গেল লাইনের জন্য একটি ট্রেনকে স্টেশনের আউটারে বসিয়ে আরেকটি ট্রেন প্রবেশ করানো হতো। এখন আর কোনো ট্রেনের জন্য কোনো ট্রেনকে বসিয়ে রাখতে হবে না। ক্রসিং না থাকায় যাত্রীদের সময় বাঁচবে, দুর্ভোগ কমবে।

আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ ডাবল রেললাইন প্রকল্পের পরিচালক মো. সুবক্তগীন বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম রেলপথের পুরো অংশ দুই লেন হওয়ায় যাত্রীরা যেমন সুবিধা পাবেন তেমনি রেলেরও আয় বাড়বে। বর্তমানের চেয়ে আরও বেশি পণ্য পরিবহন করা যাবে ট্রেনে।’

Facebook Comments Box

Posted ৭:১৪ এএম | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।