ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

অনুমতি না পাওয়ায় বিএনপির আজকের সমাবেশ স্থগিত

  |   সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   174 বার পঠিত

অনুমতি না পাওয়ায় বিএনপির আজকের সমাবেশ স্থগিত

অনুমতি না পাওয়ায় ঢাকার আমিনবাজারে বিএনপির আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশ মঞ্চ ভেঙে দিয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় ঢাকার অদূরে আমিনবাজার চিশতি ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রোববার রাতে সাভার থানার ওসি ফোর্স নিয়ে সমাবেশের মঞ্চ ভাঙচুর করেছেন বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়।

তিনি বলেন, সাভার থানার ওসি রাত দেড়টার দিকে আমাকে ফোন করে বলেন, আপনারা আগামীকাল সোমবার সমাবেশ করতে পারবেন না, আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি। আমি ওসিকে জিজ্ঞেস করলাম, রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেওয়ার কথা বলছেন। ওসি বলেন, আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি, আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না।

তিনি আরও বলেন, আমিনবাজারের আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার একই স্থানে আমরা সমাবেশটি করব।

Facebook Comments Box
বিষয় :

Posted ৮:৪৭ এএম | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।