মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

হঠাৎ করে সার্চ সমস্যায় দুর্ভোগ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক   |   রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   208 বার পঠিত

হঠাৎ করে সার্চ সমস্যায় দুর্ভোগ

সারাবিশ্বেই কারিগরি দুর্ভোগের মাস যেন ডিসেম্বর। সে কথা আরেকবার প্রমাণ হলো। এবারে বিশ্বের বড় দুটি পরিষেবায় ত্রুটি শনাক্ত হয়েছে। ঠিক কী কারণে এমনটি ঘটেছে, তা এখনও খোলাসা করেনি কর্তৃপক্ষ। তবে প্রায়ই এমন সমস্যায় ভুগছেন গ্রাহকরা। অভিযোগে এমন কথা বলেছেন হাজারো গ্রাহক। সার্চ জায়ান্ট গুগল, ইউটিউব ছাড়াও কয়েকটি বহুল ব্যবহৃত ও জনপ্রিয় অ্যাপস ব্যবহারে নতুন করে সমস্যা তৈরির ঘটনা ঘটেছে।

বিশ্বের কয়েকটি দেশে টানা কয়েক ঘণ্টার জন্য বেশ কিছু অ্যাপস পরিষেবায় সমস্যার অভিযোগ করেন ভুক্তভোগীরা, বিশেষ করে গুগল সার্চ ও ইউটিউব ব্যবহারে সমস্যায় পড়েন বেশির ভাগ গ্রাহক। ট্র্যাকিং প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টর বলেছে, সব মিলিয়ে এ ঘটনায় কয়েক হাজারের বেশি অভিযোগ করা হয়। অনেকে বলছেন, ভুক্তভোগীরা টানা কয়েক ঘণ্টা সার্চ, ভিডিও লোড বা লাইভ টিভি স্ট্রিম অ্যাকসেস করতে সমস্যায় পড়েছেন। অনেকে অ্যাপস ব্যবহারে সমস্যার অভিযোগ করলেও গুগল কর্তৃপক্ষ এখনও সমস্যার প্রকৃত কারণ সুনির্দিষ্ট করে কিছু বলেনি।

অন্যদিকে, সৃষ্ট সমস্যায় পরিষেবা কখন স্বাভাবিক হবে– এ বিষয়ে তাৎক্ষণিক তেমন কোনো আশ্বস্ত বার্তা জানায়নি। এতে ক্রমাগত বেড়েছে গ্রাহকের অভিযোগ আর দুর্ভোগ। কিছু দেশে এখনও ইউটিউব সমস্যা নিয়ে অভিযোগ জমা পড়ছে। এদের মধ্যে ৫০ শতাংশ গ্রাহক সার্ভার সংযোগে সমস্যার কথা উল্লেখ করেছেন। অন্যদিকে, ৩০ শতাংশ গ্রাহক বলেছেন ওয়েবসাইটে সমস্যার কথা। একই প্ল্যাটফর্মে ভিডিও স্ট্রিমিংয়ে সমস্যায় পড়েছেন ১৩ শতাংশ গ্রাহক। সমস্যার শুরু হয় ইউটিউব, গুগলে কিছু সার্চ করলে তা হ্যাং হয়ে পড়ে। ফল আসে অনেক বিলম্বে। অনেক ক্ষেত্রে এসব প্ল্যাটফর্মের হোম পেজ লোড হতে দীর্ঘ সময় নিয়েছে। ডাউনডিটেক্টর থেকে জানা গেছে, সারাবিশ্বে ৭৩ শতাংশ গ্রাহক ওয়েবসাইটের সমস্যায় পড়েছেন। অন্যদিকে, ১৮ শতাংশ মানুষ ভিডিও স্ট্রিমিংয়ে সমস্যা পেয়েছেন। ইউটিউব অ্যাপে সমস্যায় পড়েছেন ৯ শতাংশ গ্রাহক।
বিশ্লেষকরা বলছেন, অনেক ক্ষেত্রে একই সময়ে অতিরিক্ত চাপ তৈরি হলে হ্যাং-আউট হয়। কিন্তু এমন সমস্যা দ্রুত সমাধান হওয়ার কথা থাকলেও এবারে সমস্যা দীর্ঘায়িত হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:১৫ পিএম | রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।