ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সিলেট সিটি নির্বাচন না করার ঘোষণা দিলেন মেয়র আরিফ

  |   শনিবার, ২০ মে ২০২৩   |   প্রিন্ট   |   124 বার পঠিত

সিলেট সিটি নির্বাচন না করার ঘোষণা দিলেন মেয়র আরিফ

নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের টানা দুবারের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে তিনি নগরবাসীকে ভোট বর্জনের আহ্বান জানান।

শনিবার (২০ মে) বিকেলে নগরের রেজিস্ট্রারি মাঠের জনসভায় এ ঘোষণা দেন তিনি।

দুইবারের মেয়র বলেন, “বিএনপি আমার প্রাণের সংগঠন। যে সংগঠনকে তিলে তিলে গড়ে তুলেছি, সেই সংগঠনের ক্ষতি হোক আমি এটা চাই না। দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বিএনপি নেতাকর্মীদের রক্তের সঙ্গে আমি বেইমানি করতে চাই না।”

এ সময় অনেকটা আবেগতাড়িত কণ্ঠে বিএনপি নেতা বলেন, “আমি নির্বাচন করলে আপনারা দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে আমাকে ভোট দিবেন। কিন্তু সেই ভোট অন্ধকারে কার কাছে যাবে সেটা আপনারা সবাই জানেন। আমি আপনাদের এই আমানত অন্ধকারে নিয়ে যেতে চাই না।

এর আগে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ বাসা কুমারপাড়া থেকে হেঁটে হজরত শাহজালাল (রহ.) মাজারে পৌঁছান। মাজার জেয়ারত শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বক্তব্য দেন আরিফ। এসময় রেজিস্ট্রারি মাঠে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এই সরকারের অধীনে স্থানীয় সরকারের কোনো নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার ঘোষণার মধ্যে আরিফের নির্বাচন নিয়ে গত বেশ কিছুদিন ধরেই সিলেটের রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা চলছিল। সাধারণ ভোটার তো বটেই; দলের তৃণমূলের নেতাকর্মীরাও এ নিয়ে ধোঁয়াশার মধ্যে ছিলেন।

গত ১৬ এপ্রিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বিষয়ে সংকেত রয়েছে এবং তা দু-চারদিনের মধ্যে জানাবেন বলে জানিয়েছিলেন আরিফুল হক। যুক্তরাজ্যে সফরকালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে ওই সংকেত পান। সংকেতটি লাল না সবুজ; অর্থাৎ নির্বাচন করবেন কি না- তার ব্যাখ্যা দিতে এক মাস সময় চেয়ে নেন। ফলে আজ দুপুরে রেজিস্ট্রারি মাঠের নাগরিক সমাবেশে আরিফুল কী ঘোষণা দেন, তারই প্রতীক্ষায় ছিলেন প্রার্থী, ভোটার ও সাধারণ মানুষ।

Facebook Comments Box

Posted ২:৩৮ পিএম | শনিবার, ২০ মে ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।