বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মোটেও বিব্রত নন অপু বিশ্বাস

  |   বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   81 বার পঠিত

মোটেও বিব্রত নন অপু বিশ্বাস

সম্প্রতি ‘ঢালিউড কুইন’খ্যাত অপু বিশ্বাস এবং নিরব এক অনুষ্ঠানে স্টেজ পারফর্ম করার সময় পড়ে যান। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ নিয়ে ট্রোলের শিকার হতে হয় তাদের। তবে অনেকেই বিষয়টি নিয়ে পজিটিভ পোস্ট দিয়েছেন।

এ দিকে বিষয়টি নিয়ে মোটেও বিব্রত নন অপু বিশ্বাস। তার ভাষ্য মতে স্টেজ থেকে পড়ে শাপে-বর হয়েছে। অপু বিশ্বাস বলেন, ‘স্টেজ থেকে পরে সঙ্গে সঙ্গেই আমরা আবার নাচ শুরু করি। দুর্ঘটনাবশত এটা হয়েছে। কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম বিষয়টি ভাইরাল হয়ে গেছে। এমনকি আমি যেখানে জিম করি সেখানে অনেকেই জিম করেন। সবার সঙ্গে কথা বলা বা আলাপ করা হয়ে ওঠে না। আজ সকালে এক আন্টি আমাকে দেখতে আসেন। তিনি এসেই আমাকে খুঁজছিলেন। তিনি এক সময় শাবানা-ববিতা ম্যাডামদের সিনেমা দেখতেন। পরে শাবনূর আপুর সিনেমাও দেখেছেন। এরপর আর হলে যাননি। আমার সিনেমা সম্পর্কে তার ধারণা নেই। দীর্ঘ আলাপের পরে বললেন, তোমার সম্পর্কে আমার কোনো ধারণা ছিলো না। ভালো লাগলো কথা বলো। তোমার সিনেমা দেখতে যাব।

অপু আরো বলেন, ঈদে আমার ‘লাল শাড়ী’ সিনেমাটি মুক্তি পাবে। এছাড়া আমার আর নিববের ‘ছায়া বৃক্ষ’ মুক্তির অপেক্ষায় আছে। নিন্দুকদের কারণে অনেকেই এখন ‘ছায়া বৃক্ষ’ সিনেমাটির নাম জেনেছেন। নতুন করে আলোচনা হচ্ছে। তবে অনেকেই বিষয়টি নিয়ে প্রতিবাদও করেছেন। সত্যি হলো, এখানে আমি বা নিরব কোনো অপরাধ করিনি। দুর্ঘটনা সবসময়ই দুর্ঘটনা। আমার শুভাকাঙ্খীরা আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। কেউ কেউ ফোন করে আমার খোঁজখবর নিয়ছেন- অসুস্থ কিনা? এমন দুর্ঘটনা না হলে কাছের মানুষদের এমন ভালোবাসা বুঝতে পারতাম না। তাছাড়া আমার ভক্তরাও বিষয়টি নিয়ে ভালোবাসা প্রকাশ করে পোস্ট করেছে। পড়ে গিয়ে কিছুটা অপ্রস্তুত হলেও আমি মনে করি এখন ভালোবাসায় ভাসছি।

এদিকে অপু বিশ্বাসকে নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন নির্মাতা অনন্য মামুন। তিনি লিখেছেন- ‘কত খারাপ আমাদের মন-মানসিকতা। স্টেজে পারফরম্যান্স করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলো দুজন শিল্পী। তাদের নিয়ে ট্রল করতে আমরা বাদ রাখি না।

অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন সোমবার সন্ধ্যায় একটি স্ট্যাটাস দিয়েছেন। ‘জীবনে বেশ কয়েকবার পড়ে গিয়েছিলাম। বেশ কয়েকটি ঘটনা মনে আছে।’ লেখার পর এক এক করে তিনটি ঘটনার বর্ণা দেন এই অভিনেত্রী।

গত ১১ মার্চ মুন্সিগঞ্জে একটি অনুষ্ঠানে পারফর্ম করার সময় অপু বিশ্বাসকে কোলে ওঠাতে গিয়ে পড়ে যান নায়ক নিরব। পরে এর কারণ ব্যাখ্যা করেন নিরব। টাইলসে পা পিছলে এই দুর্ঘটনা ঘটে।

Facebook Comments Box

Posted ১২:৪০ এএম | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।