ডেস্ক রিপোর্ট | সোমবার, ২০ মে ২০২৪ | প্রিন্ট | 464 বার পঠিত

পল্টন থানার একটি মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জেষ্ঠ্য সদস্য ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৯ মে) দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। তারা ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় নির্যাতন-নিপীড়ন শুরু করেছে। আর এর একমাত্র উদ্দেশ্যই হচ্ছে-দেশের বিরোধী দলগুলো যেন তাদের সমালোচনা করতে না পারে। বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানো যেন আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে।’
ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো সেই কর্মসূচিরই নিরবচ্ছিন্ন অংশ।
এ ধরনের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে ইশরাক হোসেনের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারসহ তার মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।
Posted ৬:৪৮ এএম | সোমবার, ২০ মে ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।