ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

অভিনেতা এম খালেকুজ্জামান আর নেই

  |   মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   269 বার পঠিত

অভিনেতা এম খালেকুজ্জামান আর নেই

অভিনেতা এম খালেকুজ্জামান আর নেই। মঙ্গলবার সকাল ৯ টার দিকে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর খবর কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। অভিনেতা এম খালেকুজ্জামান একজন মুক্তিযোদ্ধাও ছিলেন।

তারা জানান, মঙ্গলবার বিকেল পাঁচটায় কুর্মিটোলা জামে মসজিদে অভিনেতা খালেকুজ্জামানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তার প্রয়াণে নাট্যাঙ্গণের মানুষেরা শোক প্রকাশ করছেন। নানাভাবে তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন নাটকের সহকর্মীরা।

খালেকুজ্জামানের জন্ম বগুড়ার সান্তাহারে। বাবা ডা. শামসুজ্জামান ছিলেন ব্রিটিশ রেলওয়ের মেডিক্যাল অফিসার। মা শায়েস্তা আক্তার জামান ছিলেন গৃহিনী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্য ও চারুকলা বিভাগের প্রথম মাস্টার্স ডিগ্রিধারীদের একজন তিনি। দেশ স্বাধীনের বেশ কয়েকবছর পর খালেকুজ্জামান ১৯৭৫ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন। তার আগে স্কুল কলেজ জীবনের তিনি অসংখ্য মঞ্চ নাটকে অভিনয় করেন।

বিটিভিতে তিনি প্রথম নওয়াজেশ আলী খানের প্রযোজনায় ‘সর্পভ্রমে রজ্জু’ নাটকে অভিনয় করেন। এরপর তিনি ধারাবাহিক নাটক ‘তমা’, ‘বড় বাড়ি’, ‘সময় অসময়’, ‘সুবর্ণ সময়’সহ বহু নাটকে অভিনয় করে প্রশংসিত হন। নায়করাজ রাজ্জাক ও কবরীর সঙ্গে ‘অনিবার্ণ’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। চলচ্চিত্রে দীর্ঘদিন বিরতির পর মুরাদ পারভেজ’র ‘বৃহন্নলা’য় অভিনয় করেন। এরপর তিনি শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অনম বিশ্বাসের ‘দেবী’।

জানা যায়, খালেকুজ্জামান সর্বশেষ ‘দুই মাতার সন্তান’ এবং ‘আবদার’ নামে নাটকের শুটিং করেছেন।

Facebook Comments Box

Posted ৮:১৩ এএম | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।