| মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 153 বার পঠিত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনে আগুন লেগেছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টায় দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ঢাকা মহানগর আদালতের একটি ভবনের দোতলায় আগুনের সংবাদ পাওয়া গেছে। সদরঘাট ফায়ার স্টেশন থেকে সেখানে চারটি ইউনিট পৌঁছেছে। প্রচণ্ড ধোঁয়া হয়েছে। কাজ করতে সমস্যা হচ্ছে। আরও কয়েকটি ইউনিট সেখানে পাঠানো হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় ফায়ার সার্ভিস।
Posted ৮:৫৫ এএম | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।