| শনিবার, ২২ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 79 বার পঠিত

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদগাহ ময়দানে প্রধান জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমীন। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন। এছাড়া প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন বাহিনীর প্রধান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মুসল্লিরাও ঈদের নামাজ আদায় করেন।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ জাতীয় ঈদগাহ ময়দানে আসেন। চার স্তরের নিরাপত্তা তল্লাশি অতিক্রম করে লম্বা লাইন ধরে জাতীয় ঈদগাহে প্রবেশ করেন মুসল্লিরা। নিরাপত্তার কথা বিবেচনায় রেখে পল্টন মোড়, মৎস্য ভবন মোড় ও শিক্ষাভবনের মোড়ে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করা হয়।
ঈদগাহ ময়দানের ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করেন।
জাতীয় ঈদগাহ ময়দানে জায়গা না পেয়ে শত শত মুসল্লি হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহের সামনের রাস্তায় ঈদের নামাজ আদায় করেন।
প্রধান ঈদ জামাত থেকে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Posted ৩:১৮ এএম | শনিবার, ২২ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।