| রবিবার, ২৫ জুন ২০২৩ | প্রিন্ট | 102 বার পঠিত

চট্টগ্রামের বায়েজিদে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তাদের একজন বৃদ্ধা ও অন্যজন শিশু। সম্পর্কে তারা নানি-নাতি বলে জানা গেছে।
রবিবার (২৫ জুন) দুপুরে শহরের বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘রবিবার বিকালে বায়েজিদ থানা এলাকার অক্সিজেন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। শাটল ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধা ও শিশু আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে রিয়াজ নামের এক পথচারী। চিকিৎসক তাদের পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।’
দুর্ঘটনায় নিহত দুজনের পরিচয় শনাক্ত করা না গেলেও স্থানীয়রা জানান, তারা সম্পর্কে নানি-নাতি।
পথচারী রিয়াজ বলেন, ‘শিশুটি রেললাইনের ওপর ছিল। ট্রেন আসতে দেখে বৃদ্ধা তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু দুজনই কাটা পরে। যতটুকু শুনেছি তারা নানি-নাতি।’
Posted ২:০৪ পিএম | রবিবার, ২৫ জুন ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।