| শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 252 বার পঠিত

অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণে নতুন প্রক্রিয়া শুরু করেছে গ্রিস সরকার। বাংলাদেশ ও গ্রিসের সমঝোতা চুক্তির আওতায় চলতি বছর থেকে এই প্রক্রিয়া শুরু হয়। তবে নতুন পাসপোর্ট না থাকায় এই প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না দেশটিতে বসবাসরত হাজারও অবৈধ প্রবাসী।
দূতাবাসের তথ্য মতে, হাতের লেখা পাসপোর্টের যুগে সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ করেছেন কয়েক হাজার বাংলাদেশি। যাদের কাছে বর্তমানে নতুন পাসপোর্ট নেই। তাই তারা বৈধকরণ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। এবার এসব প্রবাসীদের নতুন পাসপোর্ট দিতে নতুন উদ্যোগ নিয়েছে দূতাবাস।
দূতাবাসের চার্জ দা এফেয়ার্স মোহাম্মদ খালেদ বলেন, ‘ আমরা অবৈধ প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়া অংশ নিতে সকল ধরণের সহযোগীতা অব্যাহত রেখেছি। যে সকল অবৈধ প্রবাসীদের পাসর্পোট নেই তাদের তাদের দ্রুত দূতাবাসে আবেদন করার জন্য আহ্বান জানাই।’
সম্প্রতি দূতাবাস এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রচার করে সবাইকে চলতি মাসের মধ্যেই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।
Posted ১২:৩৮ এএম | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।