মঙ্গলবার ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

গ্রিসে ক্যাম্পে বন্দী বাংলাদেশিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   76 বার পঠিত

গ্রিসে ক্যাম্পে বন্দী বাংলাদেশিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গ্রিসের করিন্থোস ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন গ্রিস আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিআইপি শেখ আল আমীন।

বুধবার স্থানীয় সময় সকালে শেখ আল আমিন একজন আইনজীবী সঙ্গে নিয়ে

ক্যাম্পে ঘুরে বাংলাদেশিদের সমস্যার কথা শুনে সহযোগিতার আশ্বাস দেন এবং খাদ্যসামগ্রী হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সেভ দা ফিউচার ফাউন্ডেশনের সভাপতি নুরুল আমীন দেওয়ান, বাংলা-গ্রিক শিক্ষা কেন্দ্রের সভাপতি দাদন মৃধা, গ্রিসস্থ ফরিদপুর ফেডারেশনের সহ-সভাপতি শহিদুল ইসলাম, শিবচর থানা কমিটির সাবেক সভাপতি সোহেল হাওলাদার, ব্যবসায়ী সাইদুর রহমানসহ অন্যরা।

প্রতি বছরের ন্যায় এবারও নিজ উদ্যোগে এসব বন্দী প্রবাসীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন শেখ আল আমীন। এর আগে গত শনিবার গ্রিসের মিনেদি ক্যাম্পে ১৬৫ জন বাংলাদেশির মাঝে ইফতার ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। তিনি মানবিক কাজ অব্যাহত রাখতে সকলের দোয়া চান।

উল্লেখ্য, গ্রিসের বিভিন্ন ডিটেনশনে বন্দী রয়েছেন কয়েক শতাধিক প্রবাসী বাংলাদেশি। বেশিরভাগই আটক হয়েছেন বসবাসের বৈধ কাগজপত্র না থাকায়। এখন পাসপোর্ট না থাকায় মুক্ত হতে পারছেন না কয়েক শতাধিক প্রবাসী। আবার অনেকেই আটকা পড়েছেন নানা আইনি জটিলতায়।

Facebook Comments Box

Posted ২:১৮ এএম | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।