ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এটর্নী মঈন চৌধুরী ফুলেল শুভেচ্ছায় সিক্ত

  |   বুধবার, ২২ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   261 বার পঠিত

এটর্নী মঈন চৌধুরী ফুলেল শুভেচ্ছায় সিক্ত

সিলেটের সর্ববৃহৎ সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর নব নিযুক্ত বোর্ড অফ ট্রাস্টি এটর্নী মঈন চৌধুরীর সাথে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র শুভেচ্ছা বিনিময় গত ১৩ এপ্রিল রোববার জ্যাকসন হাইটসের মামা’স পার্টি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আজদু মিয়া তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির রাখেন এটর্নী মঈন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনক এর সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শফিউদ্দীন তালুকদার, এসোসিয়েশনের বোর্ড অফ ট্রাস্টি ছদরুন নুর, বাংলাদেশ ল’ সোসাইটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা তাজুল ইসলাম তালুকদার চেয়ারম্যান, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মিয়া মোঃ আছকির, নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক সভাপতি শেখ জামাল হোসেন, নিউইয়র্ক স্টেট যুবদলের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সহ সভাপতি রেজাউল আজাদ ভূইয়া ও সাবেক উপদেষ্টা লিয়াকত আলী চেয়ারম্যান প্রমুখ।

এটর্নী মঈন চৌধুরী জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক’র ট্রাষ্টি মনোনীত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির কার্যকারী পরিষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান আলী টিপু, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, জালালাবাদ এসোসিয়েশ-এর সাবেক সহ-সভাপতি সাব্বির হোসেন, পূবালী ব্যাংকের সবেক ম্যানেজার মঞ্জু মিয়া চকদার, ওসমানীনগর এসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর সাবেক সভাপতি বশির উদ্দিন, বরিশাল বিভাগ সমিতির সাবেক সভাপতি লুৎফুর রহমান লাতু, এডভোকেট মিহির পাল চৌধুরী, এড. এ এফ এম মোঃ জুবায়ের হোসেন, ফয়সাল আহমেদ খান সাবেক সহ-সাধারণ সম্পাদক হবিগঞ্জ সদর সমিতি, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ অ্যালামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র এর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ ও নাজনীন হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রবাসে ও দেশে হবিগঞ্জ জেলার অসুস্থ ব্যক্তিদের রোগমুক্তি ও মৃত ব্যক্তিদের জন্য দোয়া এবং সংগঠনের সার্বিক কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন রুহুল আমীন সিদ্দিক।

Facebook Comments Box

Posted ১২:৪৪ এএম | বুধবার, ২২ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।