বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ঈদুল ফিতরে সিলেট-চাঁদপুর রুটে বিশেষ ট্রেন চালু

  |   মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   73 বার পঠিত

ঈদুল ফিতরে সিলেট-চাঁদপুর রুটে বিশেষ ট্রেন চালু

আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে সিলেট-চাঁদপুর রুটে প্রথমবারের মতো ’বিশেষ ট্রেন’ চালু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটে সিলেট থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। ঈদের দিন ছাড়া ২৭ এপ্রিল পর্যন্ত চলাচলের কথা রয়েছে এ ট্রেন। এ ট্রেনের সব টিকিটই করতে হবে অনলাইনে।

সিলেট রেলওয়ে তথ্য অনুযায়ী, সিলেট-চাঁদপুর রুটে ’ঈদ স্পেশাল ট্রেন-৯’ নামের ট্রেনটি মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটে সিলেট থেকে ছেড়ে যায়। সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর ট্রেনটি রাত সোয়া ১২টার দিকে চাঁদপুরে পৌঁছানোর কথা রয়েছে। ট্রেনটি ঈদের আগের দিন পর্যন্ত চলাচল করে ঈদের দিন বন্ধ রাখা হবে। ঈদের পরদিন থেকে আবার চালু হয়ে চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

এদিকে চাঁদপুর থেকে ‘ঈদ স্পেশাল-১০’ আগামীকাল বুধবার ভোর চারটায় সিলেটের উদ্দেশে ছেড়ে আসবে। দুপুর ১২টার দিকে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে ট্রেনটির।

সিলেট রেলওয়ের স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বলেন, ঈদের জন্য যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেনটি চালু করা হয়েছে। ১০টি বগির ট্রেনে প্রায় ৬০০ যাত্রীর আসন থাকার কথা। সে হিসাবে ৩০০ আসনে সিলেট রেলওয়ে স্টেশন থেকে যাত্রীরা উঠতে পারবেন। অন্যান্য স্টেশনের যাত্রীরা অনলাইনে টিকিট কেটে যাত্রীর উঠবেন। সব টিকিটই এখন অনলাইনে কাটতে হবে যাত্রীদের।

মো. নুরুল ইসলাম বলেন, ‘ঈদ স্পেশাল ট্রেন-৯’ সিলেট থেকে ছেড়ে গিয়ে চাঁদপুর পৌছাঁর পর আবার সেই ট্রেন ’ঈদ স্পেশাল ট্রেন-১০’ হয়ে সিলেটের উদ্দেশে রওনা দেবে।

Facebook Comments Box

Posted ১:৫০ পিএম | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।