বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

যুক্তরাষ্ট্রের ডালাসে আবাসিক ভবনে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

  |   সোমবার, ১৩ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   128 বার পঠিত

যুক্তরাষ্ট্রের ডালাসে আবাসিক ভবনে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের ডালাসে একটি অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। রোববার রাতে এ ঘটনা ঘটে। ডালাস পুলিশের বরাত দিয়ে এ  তথ্য জানায় ইউএস নিউজ।

ডালাস পুলিশ বিভাগের পাবলিক ইনফরমেশন অফিসার জুয়ান ফার্নান্দেজ দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে ই-মেইল বার্তায় জানিয়েছেন, উত্তর-পশ্চিম ডালাসের ভিলাভারদে অ্যাভিনিউতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

হতাহতরা সবাই ঘটনাস্থলেই মারা যান। ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি। নিহতদের পরিচয় এবং সন্দেহভাজনদের আটক করা হয়েছে কিনা তা প্রকাশ করা হয়নি।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৮:১৮ এএম | সোমবার, ১৩ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।