বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ভয়াবহ অগ্নিকাণ্ড মোংলা ইপিজেডে, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

  |   মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   120 বার পঠিত

ভয়াবহ অগ্নিকাণ্ড মোংলা ইপিজেডে, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বাগেরহাটের মোংলা ইপিজেডে ভিআইপি-১ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। 

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডে ভিআইপি প্রতিষ্ঠানের ১ নম্বর কারখানায় দুপুরে হঠাৎ আগুন লাগে। এ কারখানায় কোম্পানির ফেব্রিক্স ছিলো। অগ্নিকাণ্ডের সময় দ্রুত সেখানকার কর্মরত শ্রমিকরা বেরিয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ঘটনা কীভাবে ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

মোংলা বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আরবেশ আলী বলেন, দুপুর সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। 

ইপিজেডের ভিআইপি কোম্পানির কর্মকর্তা মিজানুর রহমান জানান, আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কারখানায় থাকা মূল্যবান মালামাল আগুনে পুড়ে গেছে। কতজন শ্রমিক ছিলো তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১২:০৩ পিএম | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(293 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।