ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

প্রাথমিকের বৃত্তির অর্থ নির্ধারণ, ২০২৬ থেকেই নতুন হার কার্যকর

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

প্রাথমিকের বৃত্তির অর্থ নির্ধারণ, ২০২৬ থেকেই নতুন হার কার্যকর

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য নতুন হারে বৃত্তির অর্থ নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নতুন হার ২০২৬ সাল থেকে পরবর্তী তিন বছর কার্যকর থাকবে।

নতুন নিয়ম অনুযায়ী, ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা করে পাবে। এ ছাড়া উভয় শ্রেণির শিক্ষার্থীদের বছরে এককালীন ২২৫ টাকা করে দেওয়া হবে।

গত ২৫ আগস্ট জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছর এ হারে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রদান করা হবে।

বৃত্তি পাওয়ার জন্য শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, সদাচরণ ও সন্তোষজনক পাঠোন্নতি বজায় রাখতে হবে। পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যেকোনো সরকারি বা স্বীকৃত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিনা বেতনে পড়ার সুযোগ পাবে।

বৃত্তির অর্থ জিটুপি (G2P) বা ইএফটি (EFT) পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এজন্য অভিভাবকদের অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীর নামে হিসাব খুলতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বৃত্তির জন্য বরাদ্দ করা অর্থ সংশ্লিষ্ট অর্থবছরের শেষ দিন, অর্থাৎ প্রতিবছরের ৩০ জুনের মধ্যে উত্তোলন করতে হবে।

এ ছাড়া প্রকাশিত বৃত্তির ফলাফল বা তালিকায় কোনো ভুল বা ত্রুটি ধরা পড়লে তা সংশোধন, বাতিল কিংবা প্রয়োজন অনুযায়ী পুনর্বণ্টনের ক্ষমতা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সংরক্ষিত থাকবে।

Facebook Comments Box

Posted ৭:২২ এএম | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।