ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নারায়ণগঞ্জে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে বড় অনিয়মের চিত্র পেলেন ভূমি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

নারায়ণগঞ্জে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে বড় অনিয়মের চিত্র পেলেন ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের ভূমি অফিসে হঠাৎ হাজির হয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে অনিয়মের চিত্র পেলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। অফিসে অনুপস্থিত থেকেও কয়েকজনের হাজিরা খাতায় আগেই স্বাক্ষর দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলা সদরের ভূমি কমিশনারের কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। এ সময় দুটি সার্কেল অফিস ঘুরে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান। অথচ হাজিরা খাতায় তাদের অনেকের স্বাক্ষর আগেই দেওয়া ছিল।

এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, জনগণ দেশের প্রকৃত মালিক। তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়ে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে সেবা দিতে হবে।

পরিদর্শনের সময় অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এ ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তি দিলেই সমস্যার সমাধান হবে না; সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি দপ্তরে দায়িত্ব পালনে অবহেলা কিংবা হাজিরা নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

Facebook Comments Box

Posted ৭:৩০ এএম | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।