নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের জয়পুরহাট জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে জয়পুরহাট শহরের হাজী মাদ্রাসা রোডের একটি কার্নিভাল সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের জেলা শাখার উপদেষ্টা রওনকুল ইসলাম টিপু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন।
সভায় অ্যাসোসিয়েশনের জেলা শাখার সহসভাপতি হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মওলা, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলীম, এসো-র নির্বাহী পরিচালক মতিনুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক শামীম কাদিরসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
পরিচিতি সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা জ্বালানি খাতের বিভিন্ন সমস্যা সমাধান, গ্রাহকসেবা নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি পেট্রোল পাম্প ব্যবসার উন্নয়ন ও সংশ্লিষ্টদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
Posted ১২:৪৭ পিএম | শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।