ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

লালমনিরহাটে ডিবির অভিযানে ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

লালমনিরহাটে ডিবির অভিযানে ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ১

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওসমান গনি (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শিয়ালখোয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, শিয়ালখোয়া বাজার এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় একটি ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা ধাওয়া করেন। একপর্যায়ে ভাঙা মালদ্বী এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে ভ্যানটি আটক করা হয়।

পরে ভ্যানে তল্লাশি চালিয়ে নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ।

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী জানান, মাদকবাহী ভ্যানটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার দিকে যাচ্ছিল। ধাওয়া করে ভ্যানসহ চালককে আটক করা হয়। ভ্যানের নিচে অভিনব কৌশলে ফেন্সিডিলগুলো লুকিয়ে রাখা হয়েছিল।

আটক ওসমান গনির বাড়ি আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকায়। তিনি ওই এলাকার সাজু মিয়ার ছেলে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ভ্যানটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৫:৫৩ পিএম | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।