ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দিনাজপুরে ৮৮ কেজি গাঁজাসহ আটক ২, জব্দ পিকআপ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

দিনাজপুরে ৮৮ কেজি গাঁজাসহ আটক ২, জব্দ পিকআপ

দিনাজপুরের কাহারোল উপজেলায় অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) ভোর রাত সাড়ে ৩টার দিকে কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১১ মাইল এলাকায় ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন, দিনাজপুর সদর উপজেলার মনমতা চন্দ্র রায়ের ছেলে রঞ্জন চন্দ্র রায় (২৮) এবং চিরিরবন্দর উপজেলার আব্দুর রশিদের ছেলে শফিকুল ইসলাম (৫২)।

কাহারোল-বোচাগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান এবং কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুর রহমান সেলিমের নেতৃত্বে পুলিশ মহাসড়কে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করে। পরে পিকআপটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

কাহারোল থানার ওসি সেলিমুর রহমান সেলিম জানান, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৩৬ পিএম | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।