ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

১০২তলা ভবনে দুঃসাহসিক কায়দায় বিয়ের প্রস্তাবের পর যুগল গ্রেপ্তার

বিশ্ব ডেস্ক   |   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

১০২তলা ভবনে দুঃসাহসিক কায়দায় বিয়ের প্রস্তাবের পর যুগল গ্রেপ্তার

নিউইয়র্ক সিটির বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে অভিনব প্রতিবাদ ও বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, কালো পোশাক পরা এক তরুণ ও তরুণী আকাশচুম্বী ওই ভবনের মূল অ্যান্টেনার ওপর দাঁড়িয়ে পরস্পরকে চুম্বন করছেন।

মাটি থেকে প্রায় ৪৪৩ মিটার বা ১ হাজার ৪৫৪ ফুট উঁচুতে দাঁড়িয়ে তাঁরা একটি ব্যানার মেলে ধরেন। এতে লেখা ছিল- ‘যখন ক্ষমতার প্রতি মোহকে হারিয়ে ভালোবাসার শক্তি জয়ী হবে, পৃথিবী তখন শান্তির সন্ধান পাবে।’

গ্রেপ্তারকৃত যুগল ১০২তলা ওই ভবনের অ্যান্টেনায় ওঠেন স্থানীয় সময় বুধবার। ভবনে যাওয়া সাধারণ দর্শনার্থীদের জন্য নির্ধারিত অংশ থেকে অ্যান্টেনাটি অনেক ওপরে। ওই যুগল কীভাবে সেখানে পৌঁছালেন তা এখনও স্পষ্ট নয়।

পুলিশের প্রকাশিত বডি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক কর্মকর্তা যুগলকে নিচে নামিয়ে আনতে ওপরে উঠছেন। মই বেয়ে ওঠার সময় হাঁপাতে হাঁপাতে তিনি জিজ্ঞেস করেন, ‘আপনারা কেমন আছেন?’ তীব্র বাতাসের শব্দের কারণে যুগলের দেওয়া উত্তর শোনা যায়নি।

গ্রেপ্তারকৃত ওই যুগল রাশিয়ার নাগরিক বলে জানানো হয়েছে। তাদের নাম যথাক্রমে ভানিয়া বীরকুস ও অ্যাঞ্জেলা নিকোলাউ। ২০২৪ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’ নামের একটি প্রামাণ্যচিত্রে এই যুগলকে দেখা গিয়েছিল। শহুরে বহুতল ভবনের চূড়ায় ওঠার রোমাঞ্চকর খেলা বা ‘রুফটপিং’-এর প্রতি যুগলের ভালো লাগার গল্প প্রামাণ্যচিত্রটিতে তুলে ধরা হয়।

বুধবারের দুঃসাহসিক কাণ্ড সম্পর্কে জানতে চাওয়া হলে অ্যাঞ্জেলার বাবা দিমিত্রি নিকোলাউ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি কেন চিন্তিত হব? আমি নিজেও তো ছাদে উঠি।’ রয়টার্স দিমিত্রিকে রাশিয়ার একজন সার্কাস শিল্পী হিসেবে উল্লেখ করেছে। জানা গেছে, মেয়ে যে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অ্যান্টেনায় উঠবেন, তা তিনি আগেই জানতেন।

এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের একজন মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, বুধবারের ওই ঘটনাটির জন্য কোনো অনুমোদন ছিল না। তিনি রসিকতা করে বলেন, বাগদানের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে ওই যুগল চাইলে একটি প্যাকেজ কিনতে পারতেন। ভবন কর্তৃপক্ষের উদ্যোগে ‘হ্যাপিলি এভার এম্পায়ার প্রপোজাল’ নামের প্যাকেজটির দাম ১ হাজার ডলার।

Facebook Comments Box

Posted ২:২৫ এএম | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।