সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সাফল্যের ক্ষুধাই মেসির চালিকাশক্তি

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ০৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

সাফল্যের ক্ষুধাই মেসির চালিকাশক্তি

আগামী ২৪ জুন ৩৯তম জন্মদিনের কেক কাটবেন লিওনেল মেসি। এই বয়সেও বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মতো কঠিন চ্যালেঞ্জ নেওয়ার মানসিক শক্তি তিনি কোথায় পান? সেই প্রশ্নের উত্তরটা দিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলে মেসির এক সময়ের সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজ। মেসির সাবেক এ সতীর্থ বেশি কিছু বলেননি, অল্প কথায় বুঝিয়ে দিয়েছেন বিষয়টি। তিনি বলেছেন, সাফল্যের ক্ষুধাই মেসির চালিকাশক্তি।

মেসির সঙ্গে ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ খেলেছেন রদ্রিগেজ। মেসিকে তিনি যতটা ভালোভাবে চেনেন ও জানেন, আর্জিন্টিনা জাতীয় দলের খুব কম সদস্যই এতটা জানেন। এর কারণ হলো দুজনের ক্যারিয়ারের উৎস এক। দুজনই রোজারিও থেকে উঠে এসেছেন। দুজনেরই ফুটবলে হাতেখড়ি নিওয়েল’স ওল্ড বয়েজের একাডেমিতে। সেখান থেকে দুজনের চলার পথ নতুন মোড় নেয়। মেসি চলে যান স্পেনের বার্সেলোনায় আর রদ্রিগেজ ওই ক্লাবের সিনিয়র দলের হয়ে যাত্রা শুরু করেন। পরে জাতীয় দলে আবার তারা একত্র হন।

বিশ্বকাপেও তাদের দুজনের একটা যোগসূত্র রয়েছে। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া-মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচের ৭৫ মিনিটের সময় রদ্রিগেজের বদলি হিসেবেই বিশ্বকাপে মেসির অভিষেক হয়েছিল। একসঙ্গে তারা খেলেছেন তিনটি বিশ্বকাপ। কিন্তু তখন শিরোপার দেখা পাননি। সেই হতাশা নিয়েই এক যুগ আগে জাতীয় দলকে বিদায় জানান এই উইঙ্গার।

ফিফার সঙ্গে সাক্ষাৎকারে রসিকতা করে রদ্রিগেজ বলেন, ‘আমি তাঁর সঙ্গে মজা করে সবসময় বলতাম, আমরা যখন হাইফাইভ করি, তখন আমি তাঁর মধ্যে জাদু ছড়িয়ে দেই।’ মেসির বিশ্বকাপ ধরে রাখার চ্যালেঞ্জ নেওয়ার মানসিক শক্তির রহস্য নিয়েও তিনি কথা বলেছেন, ‘সাফল্যের তীব্র ক্ষুধা ও ইতিহাস গড়ার বাসনাই মেসির চালিকাশক্তি। সে শুধু এগিয়ে যায়, কোনো কিছুই তাঁকে থামাতে পারে না। দেশের প্রতিনিধিত্ব করার গৌরবের জন্য সে খেলে। এ ছাড়া আর কিছুই তাঁর মনে আসে না, এমনকি রেকর্ড ভাঙাগড়ার ব্যাপারও।’

৪৫ বছর বয়সী সাবেক এ উইঙ্গার আরও যোগ করেন, ‘আবার সে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চায়। সে আবার সবকিছু নিয়ে বাজি ধরতে চায়। কারণ সে আজ যা কিছু, ক্ষুধা এর একটি অংশ।’

Facebook Comments Box

Posted ৩:৫৫ এএম | শনিবার, ০৬ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।