বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

পর্তুগালের অনুশীলনে যোগ দিয়ে যে বার্তা দিলেন রোনালদো

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ০২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

পর্তুগালের অনুশীলনে যোগ দিয়ে যে বার্তা দিলেন রোনালদো

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে চোখের জলে মাঠ ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর অনেকেই পর্তুগিজ এই তারকার শেষ দেখে ফেলেছিলেন। ৪১ বছর বয়সে এসে আরেকটি বিশ্বকাপ খেলা অনেকের কাছেই ছিল অলীক কল্পনা। তবে সব শঙ্কা ও সমালোচনা উড়িয়ে দিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বমঞ্চে হাজির হচ্ছেন রোনালদো। গতকাল সোমবার রাতে পর্তুগাল দলের অনুশীলনে যোগ দিয়েছেন সিআর সেভেন।

অনুশীলনে যোগ দেওয়ার খবরটি রোনালদো নিজেই একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন। অনুশীলনের ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিশ্বকাপ মিশন শুরু।’ এবারের আসরে মাঠে নামার সাথে সাথেই লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা ফুটবলার হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাবেন তিনি। এর আগে ৫টি বিশ্বকাপে অংশ নিয়ে মোট ২২টি ম্যাচ খেলে ৮টি গোল করেছেন এই ফরোয়ার্ড।

এক সাক্ষাৎকারে পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ বলেন, ‘আমার বিশ্বাস, রোনালদো কোনো নির্দিষ্ট শিরোপা জেতার জন্য খেলে না; সেটি দলীয় হোক কিংবা ব্যক্তিগত। তার আসল রহস্য হলো ক্ষুধা। সে যা-ই জিতুক না কেন, পরদিনও নিজেকে আরও উন্নত করার একই তাড়না নিয়ে মাঠে নামে।’

মার্টিনেজ আরও যোগ করেন, ‘অনেক খেলোয়াড় চ্যাম্পিয়ন্স লিগ বা ব্যালন ডি’অর জয়ের পর আগের মতো ক্ষুধার্ত থাকে না। কিন্তু রোনালদোর এই লক্ষ্যই তাকে এত দীর্ঘ সময় সেরা পর্যায়ে টিকিয়ে রেখেছে।’ এমনকি ২০৩০ বিশ্বকাপ খেলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে কোচ জানান, রোনালদো সেই লক্ষ্য অর্জনের জন্যও লড়াই করবেন।

দীর্ঘ ক্যারিয়ারে সম্ভাব্য প্রায় সব অর্জন থাকলেও রোনালদোর শোকেসে কেবল একটি বিশ্বকাপ শিরোপার অভাব রয়েছে। সেই অধরা স্বপ্ন পূরণ করেই তিনি ফুটবলকে বিদায় জানাবেন এমনই প্রত্যাশা ভক্তদের। আগামী ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগাল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে মার্টিনেজের শিষ্যরা।

Facebook Comments Box

Posted ৩:৩৬ এএম | মঙ্গলবার, ০২ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।